RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78483011

চিহ্নিত শাখাগুলিতে ব্যাঙ্কের কাজের সময়ের সম্প্রসারণ, বৈদ্যুতিন অর্থপ্রদানের নির্দিষ্ট সময়সীমা এবং ভিসিইএস বকেয়া পরিশোধ গ্রহণ

আরবিআই/2013-14/420
ডিজিবিএ.জিএডি.নং.এইচ-3800/42.07.001/2013-14

ডিসেম্বর 30, 2013

সমস্ত এজেন্সি ব্যাঙ্কসমূহ (সিবিইসি ব্যবসা করার জন্য প্রাধিকৃত)

প্রিয় মহাশয় / মহাশয়া

চিহ্নিত শাখাগুলিতে ব্যাঙ্কের কাজের সময়ের সম্প্রসারণ, বৈদ্যুতিন অর্থপ্রদানের নির্দিষ্ট সময়সীমা এবং ভিসিইএস বকেয়া পরিশোধ গ্রহণ

ভারত সরকারের আর্থিক পরিষেবা বিভাগ আমাদের সার্ভিস ট্যাক্স ভলান্টারি কমপ্লায়েন্স এনকারেজমেন্ট স্কিম, 2013 –এর অধীনে করপ্রদানের ব্যবস্থাকে চালু করার জন্য অনুরোধ করেছে। এই সন্দর্ভে আমরা এজেন্সি ব্যাঙ্কগুলির দায়িত্বপ্রাপ্ত শাখাগুলিকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

  1. দায়িত্বপ্রাপ্ত শাখাগুলিতে 31.12.2013 তারিখে কাজের সময় সন্ধে 6.00 পর্যন্ত প্রসারিত করতে হবে।

  2. বৈদ্যুতিন অর্থপ্রদান (ই-পেমেন্ট)-এর সময়সীমা 31.12.2013তারিখেরমধ্যরাত্রিপর্যন্তপ্রসারিতকরতেহবেএবং

  3. 31.12.2013 তারিখে ব্যাঙ্কের তথ্যভাণ্ডারে (ডাটাবেস)/ এনএসডিএল-এ পঞ্জীকরণের নম্বর না থাকলেও এসটি 2 পঞ্জীকরণের শংসাপত্রের ভিত্তিতে ব্যাঙ্ক ভিসিইএস-এর বকেয়া পরিশোধ গ্রহণ করবে

অনুধাবন করা যেতে পারে যে উপরোক্ত III নম্বর বিষয়ে, এনএসডিল এজেন্সি ব্যাঙ্কগুলিকে ব্যাখ্যা করেছে যদি করদাতার কোড এএনএসডিল ওয়েবসাইটে না পাওয়া যায় (ব্যাঙ্কের সাইটেও নয়), তবুও ব্যাঙ্কের আধিকারিকগণ উক্ত জিএআর-7 চালান গ্রহণ করবেন এবং জিএআর-7 চালানের ফোটো কপিতে অর্থগ্রহণের প্রাপ্তিস্বীকার করবেন। পরের কাজের দিন করদাতার কোড ব্যাঙ্ক মাস্টারে হালনাগাদ হওয়া সুনিশ্চিত হলে, ব্যাঙ্ক চালান ডিজিটাইজ করে সেই তথ্য এনএসডিএল-এ পাঠিয়ে দেবে।

আপনাকে, এই কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এই বার্তা জরুরি হিসেবে গ্রহণ করবেন।

আপনার বিশ্বস্ত

(কে. গণেশা)
উপ মহাপ্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?