ভারত সরকার শ্রী নটরাজন চন্দ্রশেখরন, শ্রী ভারত নরোত্তম দোশী এবং শ্রী সুধীর মানকড় –কে আর বি আই কেন্দ্রীয় পরিষদ (সেন্ট্রাল বোর্ড) এর সদস্য মনোনীত করল
তারিখ: 04/03/2016 ভারত সরকার শ্রী নটরাজন চন্দ্রশেখরন, শ্রী ভারত নরোত্তম দোশী এবং শ্রী সুধীর মানকড় –কে আর বি আই কেন্দ্রীয় পরিষদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর ধারা 8 –এর অন্তর্গত উপধারা (1) এর অনুচ্ছেদ (c) তে ন্যস্ত ক্ষমতাবলে, ভারত সরকার শ্রী নটরাজন চন্দ্রশেখরন, শ্রী ভারত নরোত্তম দোশী এবং শ্রী সুধীর মানকড় –কে আর বি আই কেন্দ্রীয় পরিষদ (সেন্ট্রাল বোর্ড) এর সদস্য মনোনীত করল, মার্চ 4, 2016 থেকে কার্যকর, চার বছর সময়ের জন্য অথবা পুনরায় আদেশ জারি করার আগে পর্যন্ত, দুটির মধ্যে যেটি আগে ঘটবে সেই ভিত্তিতে।. অজিত প্রসাদ প্রেস প্রকাশনী: 2015-2016/2093 |
পেজের শেষ আপডেট করা তারিখ: