RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78531390

রাষ্ট্রীয় বৈদ্যুতিন তহবিল হস্তান্তর (এনইএফটি ) — ঋণ একাউন্টে ক্রেডিট করার জন্য আগত এনইএফটি গ্রহণ

আরবিআই/২০১১-২০১২/৪৯৬
ডিপিএসএস(সিও)ইপিপিডি নং.১৮৯৪/০৪.০৩.০১ /২০১১-১২

এপ্রিল ১২, ২০১২

সভাপতি এবং পরিচালন অধিকর্তা / মুখ্য নির্বাহী আধিকারিক
এনইএফটিতে অংশগ্রহনকারী সদস্য ব্যাঙ্কসমূহ

মহাশয়া / মহাশয় ,

রাষ্ট্রীয় বৈদ্যুতিন তহবিল হস্তান্তর (এনইএফটি ) — ঋণ একাউন্টে ক্রেডিট করার জন্য আগত এনইএফটি গ্রহণ

রাষ্ট্রীয় বৈদ্যুতিন তহবিল হস্তান্তর ২০০৫ সালে শুরু হয়ে কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে এবং অর্থপ্রদান ব্যবস্থার জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই পদ্ধতিতে একজনের থেকে আরেকজনের নিকট তহবিল হস্তান্তর হয়। এই পদ্ধতিতে উপকৃতের(ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি)উদ্দেশ্যে তহবিল হস্তান্তর করা যায় এবং তার ওপর কোনও বাধা নিষেধ স্থাপন করা হয়নি। এই পদ্ধতির অসামান্য অগ্রগতি, ব্যাঙ্কের শাখাসমূহের অন্তর্ভুক্তি এবং লেনদেনের আয়তন / মূল্য উভয়ের নিরিখেই, পদ্ধতিটির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার বোঝা যায়।

এতদসত্বেও, আমরা গ্রাহকদের কাছ থেকে কিছু অভিযোগ পেয়েছি ঋণ একাউন্টে ক্রেডিট করার জন্য এনইএফটি গ্রহণ না করার বিষয়ে যা তাঁদের খুব অসুবিধার কারণ হয়েছে। বিষয়টি পরীক্ষা করে দেখা গেছে যে মাত্র কয়েকটি ব্যাঙ্কই এই বাধানিষেধ প্রয়োগ করছে। এই ব্যাঙ্কগুলি,অর্থ পরিশোধের একটা পন্থা হিসাবে স্বেচ্ছায় ইসিএস (ডেবিট)পদ্ধতি গ্রহণ করেছিল। এই কারণে,   বলা হয়েছে যে, সমস্ত ব্যাঙ্ক যেন তাদের গ্রাহকগণকে ঋণের ইএমআই / অর্থ পরিশোধ ইত্যাদির উদ্দেশ্যে বৈদ্যুতিন পদ্ধতি হিসাবে এনইএফটিকে বাছাই করার অনুমতি দেয় ।

অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন এবং অনুপালন নিশ্চিত করবেন ।

আপনার বিশ্বস্ত ,

(বিজয় চুঘ)
মুখ্য মহা প্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?