RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

136331560

নাবালক/নাবালিকার নামে ব্যাঙ্ক এ্যাকাউন্ট খোলা

আরবিআই/2013-14/581
ডিবিওডি.নং.লেগ.বিসি.108/09.07.005/2013-14

মে 6, 2014

সমস্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কসমূহ
(আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক বাদে)

প্রিয় মহাশয় / মহাশয়া,

নাবালক/নাবালিকার নামে ব্যাঙ্ক এ্যাকাউন্ট খোলা

অনুগ্রহ করে আমাদের ডিসেম্বর 29, 1976 তারিখের সার্কুলার ডিবিওডি.নং.লেগ.বিসি.158/সি90(এইচ)-76 দেখবেন, যেখানে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, মায়ের অভিভাবকত্বে নাবালক/নাবালিকা এ্যাকাউন্ট (স্থায়ী এবং সেভিংস আমানত এ্যাকাউন্ট) খোলা যাবে। তবে সেই ক্ষেত্রে সুরক্ষা হিসেবে সুনিশ্চিত করতে হবে যে অভিভাবকের অধীনে নাবালক/নাবালিকা এ্যাকাউন্টে লেনদেন করতে দিলেও যেন অতিরিক্ত টাকা তোলা না হয়ে থাকে এবং এ্যাকাউন্টে যেন জমার হিসেব অধিক থাকে। অধিকন্তু, আমাদের সেপ্টেম্বর 8, 1989 তারিখের সার্কুলার ডিবিওডি.নং.লেগ.বিসি.19/সি90(এইচ)-89 দেখবেন; সেখানে মায়ের অভিভাবকত্বে নাবালক/নাবালিকা এ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে এবং তৎসহ আবর্তক আমানত (রেকারিং ডিপোজিট)-এর সুবিধা দেওয়া হয়েছে।

2. তদুপরি, সকলকে আর্থিক পরিষেবায় সামিল করার লক্ষ্যে এবং নাবালক/নাবালিকা এ্যাকাউন্ট খোলা ও সেটি পরিচালনা করার ব্যাপারে সমস্ত ব্যাঙ্কগুলির মধ্যে সমতা আনার জন্য, ব্যাঙ্কগুলিকে নিম্নলিখিত নির্দেশ দেওয়া হচ্ছে।

ক. যে কোন বয়সের নাবালক/নাবালিকা তাদের প্রকৃত অভিভাবক বা আইন দ্বারা নিযুক্ত অভিভাবকের মাধ্যমে সেভিংস/স্থায়ী/আবর্তক ব্যাঙ্ক আমানত এ্যাকাউন্ট খুলতে পারে।

খ. যে সমস্ত নাবালক/নাবালিকার বয়স ১০ বছরের বেশি, তারা চাইলে স্বাধীনভাবে সেভিংস ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুলতে পারে এবং সেটি পরিচালন করতে পারে। ব্যাঙ্কগুলি অবশ্য তাদের ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি নজর রেখে, সেই অনুযায়ী নাবালক/নাবালিকাদের দ্বারা আমানত এ্যাকাউন্ট স্বাধীনভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের বয়ঃসীমা এবং টাকার পরিমাণের সীমা স্থির করতে পারে। তারা নিজেদের ইচ্ছা মতো ঠিক করবেন নাবালক/নাবালিকাদের এ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম কী কী নথি লাগবে।

গ. সাবালকত্ব প্রাপ্ত হলে পূর্বোক্ত নাবালক/নাবালিকা নিশ্চিত করে জানাবে তাদের এ্যাকাউন্টে কত টাকা আছে এবং যদি প্রকৃত/আইনি অভিভাবক সেই এ্যাকাউন্ট পরিচালনা করেন, সেই ক্ষেত্রে পূর্বোক্ত নাবালক/নাবালিকাকে নতুন করে এ্যাকাউন্ট পরিচালনা করার নির্দেশ এবং স্বাক্ষরের নমুনা দিতে হবে যেগুলি এ্যাকাউন্ট পরিচালনার জন্য নথিভুক্ত করা হবে।

3. ব্যাঙ্কগুলি অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধাসমূহ যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেকবই ইত্যাদি দিতে পারে তবে নাবালক/নাবালিকাদের ক্ষেত্রে যে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে যেমন নাবালক/নাবালিকাদের এ্যাকাউন্টে অতিরিক্ত টাকা তোলা না হয়ে থাকে এবং এ্যাকাউন্টে সবসময় যেন জমার হিসেব অধিক থাকে সেগুলি পালন করতে হবে।

আপনার বিশ্বস্ত
মুখ্য মহাপ্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?