RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78455484

একাউন্টের বিবরণী / পাসবই-এর ওপর এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড মুদ্রণ

আরবিআই/২০১১-২০১২/৫১৬
ডিপিএসএস (সিও) আরটিজিএস নং.১৯৩৪/০৪.০৪.০০২ /২০১১-১২

এপ্রিল ২০, ২০১২

সভাপতি এবং পরিচালন অধিকর্তা / মুখ্য নির্বাহী আধিকারিক
আরটিজিএস, এনইএফটি এবং এনইসিএস-এ অংশগ্রহণকারী সদস্য ব্যাঙ্কসমূহ

মহাশয়/মহাশয়া,

একাউন্টের বিবরণী / পাসবই-এর ওপর এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড মুদ্রণ

আপনারা অবগত আছেন যে, সমস্ত বৈদ্যুতিন নিকাশ পরিষেবা (ইসিএস-ক্রেডিট এবং ডেবিট) লেনদেনের জন্য এমআইসিআর কোড প্রয়োজন। অনুরূপভাবে আইএফএসসি কোড, এনইএফটি এবং আরটিজিএস লেনদেনের জন্য একটি প্রয়োজনীয় পূর্ব শর্ত ।

২. বর্তমানে, এমআইসিআর কোড এবং ব্যাঙ্কের শাখার আইএফএসসি কোড চেকের পাতায় দেওয়া থাকে। পর্যালোচনার ভিত্তিতে স্থির করা হয়েছে যে এই তথ্যটির উল্লেখ একাউন্টধারকের একাউন্টের বিবরণী / পাসবই-এও  থাকা উচিত।

৩. সেইমতো ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের একাউন্টধারকগণের একাউন্টের বিবরণী / পাসবই-তে উপরে নির্দেশিত তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ।

৪. অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন এবং সার্কুলার প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কী কাজ হয়েছে তার একটা প্রতিবেদন পেশ করবেন ।

আপনার বিশ্বস্ত,

(বিজয় চুঘ)
মুখ্য মহা প্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?