RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

136331969

লোক ভবিষ্যনিধি প্রকল্প, 1968 (পিপিএফ, 1968) এবং বরিষ্ঠনাগরিক সঞ্চয় প্রকল্প, 2004 (এসসিএসএস, 2004)- সুদের হারে সংশোধন

আরবিআই/2013-14/526
ডিজিবিএ.সিডিডি.নং.5342 /15.02.001/2013-14

মার্চ 21, 2014

সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা
প্রধান কার্যালয়, সরকারি লেখা বিভাগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/স্টেট ব্যাঙ্ক অফ বিকানির এন্ড জয়পুর
স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ /স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর
স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা/ স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর
অন্ধ্র ব্যাঙ্ক/ এলাহাবাদ ব্যাঙ্ক/ ব্যাঙ্ক অফ বরোদা / ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র /কানারা ব্যাঙ্ক/ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/
কর্পোরেশন ব্যাঙ্ক /দেনা ব্যাঙ্ক/ ইন্ডিয়ান ব্যাঙ্ক /ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক/
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স/পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক/পঞ্জাব এ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
সিন্ডিকেট ব্যাঙ্ক/ ইউকো ব্যাঙ্ক/ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া /ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বিজয়া ব্যাঙ্ক/ আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড/আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড

মহাশয়া / প্রিয় মহাশয়

লোক ভবিষ্যনিধি প্রকল্প, 1968 (পিপিএফ, 1968) এবং বরিষ্ঠনাগরিক সঞ্চয় প্রকল্প, 2004 (এসসিএসএস, 2004)- সুদের হারে সংশোধন

দয়া করে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সংক্রান্ত আমাদের জানুয়ারি 20, 2012 তারিখের সার্কুলার নং আরবিআই/2011-12/359 দেখবেন, যেখানে বলা হয়েছে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হারের সংশোধন বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি আর্থিক বছরের জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর সুদের হার সরকার কর্তৃক বিজ্ঞাপিত হবে সেই বছরে এপ্রিল 1-এর পূর্বে।

২. ভারত সরকার তাদের মার্চ 4, 2014 তারিখের অফিস মেমোরেন্ডম (ওএম)নং. 6-1/2011--এনএস.II.-এর মাধ্যমে আর্থিক বছর 2014-15-র জন্য বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর উপর প্রদেয় সুদের হার জানিয়ে দিয়েছেন। তদনুসারে, প্রকল্পের অন্তর্ভুক্ত চক্রবৃদ্ধিহারে সুদ/ অর্থপ্রদান-এর ভিত্তিতে আর্থিক বছর 2014-15-র জন্য পিপিএফ 1968 ও এসসিএসএস, 2004 -এর জন্য সুদের হার, যা এপ্রিল 01, 2014 থেকে বলবৎ হবে, নিম্ন হারে:

প্রকল্প

01.04.2013 থেকে কার্যকরী সুদের হার

01.04.2014 থেকে কার্যকরী সুদের হার

5 বছরের এসসিএসএস, 2004

9.2% বার্ষিক

9.2% বার্ষিক

পিপিএফ, 1968

8.7% বার্ষিক

8.7% বার্ষিক

৩. এই সার্কুলারের বিষয়বস্তু আপনার ব্যাঙ্কের যে সমস্ত শাখাগুলি পিপিএফ, 1968 এবং এসসিএসএস, 2004 প্রকল্পগুলি নিয়ে কাজ করে তাদের নজরে আনবেন। পিপিএফ, 1968 এবং এসসিএসএস, 2004 -এর গ্রাহকদের জন্য এবিষয়টি আপনার শাখাগুলির নোটিস বোর্ডে প্রদর্শিত করবেন।

আপনার বিশ্বস্ত

(শ্রীকান্ত হামিন)
প্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?