RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

130575116

শ্রী চৈতন্য কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ-এর উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই) আর্থিক জরিমানা আরোপ করল

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই), নভেম্বর 30, 2023 দিনাঙ্কিত একটি আদেশ দ্বারা, আরবিআই দ্বারা জারিকৃত ‘ক্রেডিট ইনফর্মেশন কোম্পানি (CIC)-এর সদস্যতা (Membership of Credit Information Companies (CICs)’      সংক্রান্ত নির্দেশবিধি-সমূহের অননুপালন করার মর্মে শ্রী চৈতন্য কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ(ব্যাঙ্ক)-এর উপর ₹5,000/- (পাঁচ হাজার টাকা মাত্র) –এর আর্থিক জরিমানা আরোপ করেছে। এই দন্ডটি আরোপ করা হয়েছে ক্রেডিট ইনফর্মেশন কোম্পানিজ (রেগুলেশন) অ্যাক্ট, 2005 (Credit Information Companies (Regulation) Act, 2005) (CIC Act)-এর ধারা 25 (1) (iii) তৎসহ পঠিত ধারা 23 (4)-এর অধীনে আরবিআই-এর উপর ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে। 

এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াপ্রবিষ্ট কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়।        

পরিপ্রেক্ষিত

আরবিআই কর্তৃক সম্পাদিত মার্চ 31, 2022-এর ব্যাঙ্ক সংক্রান্ত আর্থিক পরিস্থিতি বিষয়ক সংবিধিবদ্ধ নিরীক্ষণ(statutory inspection), এবং নিরীক্ষণ প্রতিবেদন (Inspection Report), ও তদজনিত সকল যোগাযোগপত্রাদি-র বিশ্লেষণ অন্যান্য বিষয়াদি-র সাথে এইমর্মে প্রকাশ করে যে- ব্যাঙ্ক টি  ব্যর্থ হয়েছে চারখানি CIC-এর কোনওটির সদস্যতা গ্রহণ করতে। ফলতঃ, তদ-বিষয়ক উল্লেখ অনুযায়ী উক্ত নির্দেশবিধিসমূহ অনুপালন করতে ব্যর্থ হওয়ার জন্য এর উপর কেন দন্ড আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (Notice) জারি করা হয়েছিল।

বিজ্ঞপ্তি-টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব এবং ব্যক্তিগত শুনানি কালীন এর দ্বারা পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করার পর আরবিআই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রাগুক্ত আরবিআই নির্দেশবিধি অননুপালন জনিত অভিযোগ ধার্য-ক্রিয়া(charge) বাস্তবের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং আর্থিক জরিমানা আরোপ যথাবিহিত।

 (যোগেশ দয়াল)  
মুখ্য মহাপ্রবন্ধক

প্রেস প্রকাশনী : 2023-2024/1558

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?