দ্য ব্যাঙ্ক এমপ্লয়িজ’কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল-এর উপর আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল
|
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই), জুন 26, 2024 দিনাঙ্কিত একটি আদেশ দ্বারা, ‘আপনার গ্রাহককে জানুন (KYC)’ (‘Know Your Customer (KYC)) সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্দেশবিধি সমূহ অননুপালন করা-র মর্মে দ্য ব্যঙ্ক এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল (ব্যাঙ্ক) - এর উপর ₹1.00 লক্ষ (এক লক্ষ টাকা মাত্র) –এর আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা সমূহ 46 (4) (i) ও 56–এর অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই দন্ড-টি আরোপ করা হয়েছে। মার্চ 31, 2023 তারিখে আরবিআই দ্বারা ব্যাঙ্ক টির আর্থিক পরিস্থিতি সংক্রান্ত সংবিধিবদ্ধ নিরীক্ষণ (statutory inspection) সম্পাদন করা হয়। আরবিআই নির্দেশবিধি-র সাপেক্ষে অননুপালন কার্যের বিষয়ে তত্বাবধানমূলক সন্ধানপ্রাপ্তি (supervisory findings) ও এই বিষয়ে সম্পর্কিত বার্তাযোগাযোগ-এর ভিত্তিতে ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (notice) জারি করা হয় এর উপর কেন প্রাগোক্ত নির্দেশবিধি অনুপালন ক্রিয়া-তে এর ব্যর্থ হওয়ার জন্য দন্ড আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে। বিজ্ঞপ্তি টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব এবং ব্যক্তিগত শুনানি কালীন পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করা’র পর আরবিআই অন্যান্য বিষয়ের সাথে খুঁজে পেয়েছে যে খাতাসমূহের ঝুঁকি শ্রেণীবিভাজন সংক্রান্ত পর্যায়ভিত্তিক সমীক্ষা-এর সাপেক্ষে কোনও ব্যবস্থা রূপায়ন না করা’র মর্মে নির্ধারিত অভিযোগ ধার্য-ক্রিয়া (the charge of not implementing a system of periodic review of risk categorisation of accounts) সঙ্গত ভাবে প্রতিষ্ঠিত, আর্থিক জরিমানা আরোপ যথোপযুক্ত। এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, ও অভিপ্রায় নেই ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াপ্রবিষ্ট কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ-এ। অধিকন্তু, এই আর্থিক দন্ড আরোপ হয় প্রাক-সিদ্ধান্ত বিনা (without prejudice)- অপর কোনও ক্রিয়াপদক্ষেপ-এর সাপেক্ষে যা আরবিআই কর্তৃক ব্যাঙ্ক টির বিরুদ্ধে আরম্ভ করা হ’তে পারে।
(পুনিত পাঞ্চোলি) প্রেস রিলিজ: 2024-2025/605 |
পেজের শেষ আপডেট করা তারিখ: