দ্য হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, হাওড়া, পশ্চিমবঙ্গ-এর উপর আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল
|
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই), মার্চ 19, 2024 দিনাঙ্কিত আদেশ দ্বারা, ‘আপনার গ্রাহককে জানুন (KYC) নির্দেশবিধি, 2016’ (‘Know Your Customer (KYC) Directions, 2016’) সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্দেশবিধি সমূহ-এর অননুপালন-এর মর্মে হাওড়া স্থিত দ্য হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড(ব্যাঙ্ক) - এর উপর ₹1.00 লাখ (এক লাখ টাকা মাত্র) –এর আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা 46 (4) (i) এবং 56 –এর অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই দন্ড-টি আরোপ করা হয়েছে। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) কর্তৃক মার্চ 31, 2023 তারিখে ব্যাঙ্ক টির আর্থিক পরিস্থিতি সংক্রান্ত সংবিধিবদ্ধ নিরীক্ষণ (statutory inspection) সম্পাদন করা হয়। আরবিআই নির্দেশবিধি-র সাপেক্ষে অননুপালন কার্যের বিষয়ে তত্বাবধানমূলক সন্ধানপ্রাপ্তি (supervisory findings) ভিত্তিতে ও এই বিষয়ে সম্পর্কিত বার্তাযোগাযোগ-এর সাপেক্ষে ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (notice) জারি করা হয় এর উপর কেন প্রাগোক্ত নির্দেশবিধি সমূহ অনুপালন ক্রিয়া-তে এর ব্যর্থ হওয়ার জন্য দন্ড আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে। বিজ্ঞপ্তি টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব, এর দ্বারা পেশ করা অতিরিক্ত দাখিলাদি এবং ব্যক্তিগত শুনানি কালীন পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করা’র পর আরবিআই অন্যান্য বিষয়ের সাথে খুঁজে পেয়েছে যে ব্যাঙ্কটির বিরুদ্ধে নিম্নোক্ত অভিযোগ ধার্য-ক্রিয়া (charges) সঙ্গত ভাবে প্রতিষ্ঠিত এবং আর্থিক জরিমানা আরোপ যথোপযুক্ত। ব্যাঙ্কটি (i) ব্যর্থ হয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট সমূহের KYC-এর পর্যায়ভিত্তিক হালনাগাদকরণ (periodic updation) করতে, এবং ii) ব্যর্থ হয়েছে অ্যাকাউন্ট সমূহের ঝুঁকি শ্রেণীবিভাজন(risk categorisation of accounts) সংক্রান্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত (regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াসম্পাদিত কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়। অধিকন্তু, এই আর্থিক দন্ড আরোপ হয় প্রাক-সিদ্ধান্ত বিনা (without prejudice)- অপর কোনও ক্রিয়াপদক্ষেপ-এর সাপেক্ষে যা আরবিআই কর্তৃক ব্যাঙ্ক টির বিরুদ্ধে আরম্ভ করা হ’তে পারে।
(যোগেশ দয়াল) প্রেস বিজ্ঞপ্তি: 2023-2024/2133 |
পেজের শেষ আপডেট করা তারিখ: