RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

104380213

দ্য মিদনাপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পশ্চিমবঙ্গ-এর উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক জরিমানা আরোপ করল

24 আগস্ট, 2023

দ্য মিদনাপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পশ্চিমবঙ্গ-এর উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
আর্থিক জরিমানা আরোপ করল

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই), অগস্ট 14, 2023 দিনাঙ্কিত একটি আদেশ দ্বারা, ‘উন্মোচন বিধি এবং সংবিধিবদ্ধ/ অন্যান্য বিধিনিষেধ-ইউসিবি সম্পর্কিত’ (‘Exposure Norms and Statutory / Other Restrictions – UCBs’) ও ‘আপনার গ্রাহককে জানুন (KYC) নির্দেশবিধি, 2016’ (‘Know Your Customer (KYC) Direction, 2016’) সংক্রান্ত আরবিআই দ্বারা জারিকৃত নির্দেশবিধি সমূহ অমান্য করা-র মর্মে পশ্চিমবঙ্গ স্থিত দ্য মিদনাপুর পিপল’স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (ব্যাঙ্ক) - এর উপর 2.00 লক্ষ (দুই লক্ষ টাকা মাত্র) –এর আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা 46 (4) (i) এবং ধারা 56–এর বিধানের অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই জরিমানা-টি আরোপ করা হয়েছে।

এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াপ্রবিষ্ট কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়।

পরিপ্রেক্ষিত

আরবিআই কর্তৃক সম্পাদিত মার্চ 31, 2022-এর ব্যাঙ্ক সংক্রান্ত আর্থিক পরিস্থিতি বিষয়ক সংবিধিবদ্ধ নিরীক্ষণ(statutory inspection), এবং তদ-বিষয়ক ঝুঁকি নির্ণয় প্রতিবেদন (Risk assessment Report), নিরীক্ষণ প্রতিবেদন (Inspection Report)-এর বিশ্লেষণ অন্যান্য বিষয়াদি-র সাথে এইমর্মে প্রকাশ করে যে- ব্যাঙ্ক টি লঙ্ঘন করেছে- বিধিবদ্ধ আন্তঃ-ব্যাঙ্ক (সার্বিক) উন্মোচন-সীমা (prudential inter-bank (gross) exposure limit) ও বিধিবদ্ধ আন্তঃ-ব্যাঙ্ক বিপরীত-পাক্ষিক সীমা (prudential inter-bank counter-party limit) এবং ব্যর্থ হয়েছে অ্যাকাউন্ট সমূহের ঝুঁকি শ্রেণীবিভাজন(risk categorisation of accounts) জনিত পর্যায়ভিত্তিক সমীক্ষা (periodic review) সংক্রান্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এই অনুযায়ী, তদ-বিষয়ক উল্লেখের ভিত্তিতে নির্দেশবিধিসমূহ মান্য করতে ব্যর্থ হওয়ার জন্য কেন জরিমানা আরোপ করা হবে না সেইমর্মে কারণ দর্শানোর পরামর্শ দিয়ে ব্যাঙ্ক-টির প্রতি একটি বিজ্ঞপ্তি (Notice) জারি করা হয়েছিল।

বিজ্ঞপ্তি-টির সাপেক্ষে ব্যাঙ্ক টি-র জবাব, অতিরিক্ত দাখিলাদি এবং ব্যক্তিগত শুনানি কালীন এর পেশ করা মৌখিক দাখিলাদি বিবেচনা করা’র পর আরবিআই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরবিআই নির্দেশবিধি অননুপালন জনিত প্রাগুক্ত অভিযোগ ধার্য-ক্রিয়া(charges) বাস্তবের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং আর্থিক জরিমানা আরোপ যথোপযুক্ত।

(যোগেশ দয়াল)
মুখ্য মহাপ্রবন্ধক 

প্রেস প্রকাশনী: 2023-2024/805

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?