ওয়াই, জেলা সাতারা স্থিত জনতা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর উপর আরবিআই দন্ড আরোপ করল
তারিখ: 17/02/2017 ওয়াই, জেলা সাতারা স্থিত জনতা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর উপর আরবিআই দন্ড আরোপ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথা প্রযোজ্য)–এর ধারা 47A(1) (b) তৎসহ পঠিত ধারা 46(4) –এর বিধানের অধীনে তার উপর ন্যস্ত ক্ষমতাবলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশবিধি/ নির্দেশিকা লঙ্ঘনের কারণে ওয়াই, জেলা সাতারা স্থিত জনতা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর উপর ₹ 2.00 লক্ষ (দুই লক্ষ টাকা মাত্র)-এর আর্থিক জরিমানা আরোপ করল। 2013-14 অর্থবর্ষে গৃহনির্মান/ আবাসন শিল্পক্ষেত্র/ বাণিজ্যিক আবাসন শিল্পক্ষেত্রে ব্যাঙ্কের ঋণ সম্পর্কিত উন্মোচন রাশির পরিমাণ (ক্রেডিট এক্সপোজার) গত বছরের নিট সর্বমোট সম্পদের 18.8% মাত্রায় পৌছে গিয়েছিল যার ফলে সেটি জুলাই 01, 2013 তারিখাঙ্কিত আরবিআই সারকুলার দ্বারা নির্ধারিত 15%-এর সীমা অতিক্রম করে গিয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উক্ত ব্যাঙ্কের প্রতি একটি ‘কারণ দেখাও’ নোটিশ জারি করেছিল, যাতে সাড়া দিয়ে উক্ত ব্যাঙ্ক একটি লিখিত জবাব পেশ করে এবং সেই সম্পর্কিত আরও নিবেদন রাখে । বিষয়টি সংক্রান্ত তথ্যাদি এবং ব্যাঙ্কটির সেই সম্পর্কিত জবাব বিবেচনা করে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে উক্ত বিধিলঙ্ঘন বাস্তবিকভাবে প্রতিষ্ঠিত এবং জরিমানা আরোপ যথোপযুক্ত। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি: 2016-2017/2231 |
পেজের শেষ আপডেট করা তারিখ: