আরবিআই নাগপুর, জেলা নাগপুর, মহারাষ্ট্র স্থিত নবোদয় আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর উদ্দেশ্যে বিশেষ
নিয়ন্ত্রণবিধি জারি করল
তারিখ: 16/12/2016 আরবিআই নাগপুর, জেলা নাগপুর, মহারাষ্ট্র স্থিত নবোদয় আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর উদ্দেশ্যে বিশেষ ভারতীয় রিজার্ভ ব্যাংক নাগপুর, জেলা নাগপুর, মহারাষ্ট্র স্থিত নবোদয় আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক- এর উপর ছয় মাস মেয়াদের বিশেষ নিয়ন্ত্রণবিধি (ডিরেকশন) জারি করেছে, যা ডিসেম্বর 15, 2016 তারিখ কাজের শেষ থেকে কার্যকর হয়। উক্ত বিশেষ নির্দেশবিধি অনুযায়ী, নবোদয় আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, নাগপুর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর লিখিত আগাম অনুমোদন বিনা, রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ নিয়ন্ত্রণবিধিতে ঘোষণা ব্যতীত কোনও ঋণ এবং অগ্রিমের মঞ্জুরিপ্রদান অথবা পুণর্নবীকরণ, কোনও বিনিয়োগ, ফান্ড ধার করা এবং নতুন আমানত গ্রহণ সমেত কোনও দায়ভার গ্রহণ, কোনও অর্থপ্রদান সম্পর্কিত বিতরণ বা বিতরণে সম্মতিপ্রদান তা দায় এবং বাধ্যবাধকতা পালন অথবা অন্যকোনও বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও, কোনও আপস অথবা আয়োজন এবং বিক্রয়ে অংশগ্রহণ, হস্তান্তরণ বা অন্য কোনও উপায়ে তার কোনও সম্পত্তি অথবা সম্পদ বিলিবন্দোবস্ত, করবে না। অধিকন্তু, উক্ত ব্যাঙ্ক আমানতকারীদেরকে প্রত্যেক সেভিংস ব্যাঙ্ক বা কারেন্ট অ্যাকাউন্ট অথবা অন্য কোনও ডিপোজিট অ্যাকাউন্টের মোট ব্যালান্স থেকে অনধিক ₹ 1000/- (এক হাজার টাকা মাত্র) পরিমানের কোনও রাশি প্রত্যাহার করার অনুমতি ডিসেম্বর 15, 2016 তারিখ জারি হওয়া থেকে শুরু করে ছয় মাস যাবৎ বিশেষ নিয়ন্ত্রণবিধির মেয়াদকালে, একবারের জন্য দিতে পারে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 35A –এর উপধারা (1) তৎসহ পঠিত ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 56-র অধীনে রিজার্ভ ব্যাঙ্কের উপর ন্যস্ত ক্ষমতাবলে উক্ত বিশেষ নিয়ন্ত্রণবিধি আরোপ করা হয়েছে। আগ্রহী জনগণের দর্শণার্থে উক্ত বিশেষ নিয়ন্ত্রণবিধির প্রতিলিপি ব্যাঙ্ক চত্বরে প্রদর্শিত আছে। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক বিশেষ নিয়ন্ত্রণবিধি জারির অর্থ এই নয় যে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করা হয়েছে। ব্যাঙ্কটি, তার আর্থিক অবস্থার উন্নতি ঘটা অবধি, বিধিনিষেধের আওতাভুক্ত থেকে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ-কারবার অব্যাহত রাখবে। পরিস্থিতির উপর নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্ক উক্ত বিশেষ নিয়ন্ত্রণবিধির পরিমার্জন বিবেচনা করতে পারে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনী: 2016-2017/1552 |
পেজের শেষ আপডেট করা তারিখ: