RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78473779

আপনার ব্যাঙ্কনোটকে সম্মান জানানঃ জনগণের কাছে আরবিআই-এর আবেদন

তারিখঃ11/09/2013

আপনার ব্যাঙ্কনোটকে সম্মান জানানঃ জনগণের কাছে আরবিআই-এর আবেদন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জনগণের কাছে আবেদন জানিয়েছে যে তাঁরা মালা গাঁথা, মণ্ডপ এবং পূজাস্থল সাজানো অথবা সামাজিক অনুষ্ঠানে বিশিষ্টজনের উপর নোট বর্ষণ করা ইত্যাদির জন্য যেন ব্যাঙ্কনোট না ব্যবহার করেন। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে এ ধরনের কাজ ব্যাঙ্কনোটকে বিকৃত করে এবং তাদের আয়ু কমিয়ে দেয়, এবং সঙ্গে আরও যোগ করেছে যে ব্যাঙ্কনোট আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তাই তাকে সম্মান জানানো উচিত এবং জনগণের কোনভাবে তার অপব্যবহার করা উচিত নয় বরং সাহায্য করা উচিত যেন ব্যাঙ্কনোটের আয়ু বর্ধিত করা যায়। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে তারা সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করছে যাতে সারা দেশ জুড়ে পরিষ্কার নোট সরবরাহ করা যায় এবং জনগণের কাছে তারা অনুরোধ রাখে যেন গোটা দেশের জন্য ‘স্বচ্ছ নোট নীতি’ চালিয়ে যাওয়ার তাদের প্রচেষ্টাকে জনগণ তাঁদের সাধ্যমত সাহায্য করেন।

অল্পনা কিল্লাওয়ালা
প্রধান মুখ্য মহাপ্রবন্ধক

প্রেস বিজ্ঞপ্তিঃ 2013-2014/533

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?