আপনাদের ব্যাংকনোটের প্রতি সম্মান প্রদর্শন করুন : জনসাধারণের কাছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আবেদন
১২
মার্চ, ২০০৮
আপনাদের
ব্যাংকনোটের প্রতি সম্মান প্রদর্শন করুন :
আজ
ভারতীয় রিজার্ভ ব্যাংক জনসাধারণের কাছে আবেদন রেখেছেন ব্যাংকনোট দিয়ে মালা গাঁথা,
সেটি দিয়ে প্যান্ডাল অথবা উপাসনাস্থল সাজানো এবং বিশেষ উপলক্ষ্যে বিশেষ ব্যক্তিদের
উপর বর্ষণ করা ইত্যাদি থেকে বিরত থাকতে। এই সব কাজের মাধ্যমে ব্যাংকনোটগুলির ক্ষয়
হয় এবং তাদের আয়ু কমে যায়। ব্যাংকনোটগুলি সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সম্মান
জানানো উচিত এবং সেগুলিকে অপব্যবহার না করে তার আয়ু বৃদ্ধি করা উচিত। ভারতীয়
রিজার্ভ ব্যাংক জানিয়েছেন যে সারা দেশে পরিস্কার নোট সরবরাহের জন্য তাঁরা যথাসম্ভব
সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং জনসাধারণের কাছে আর্জি রেখেছেন যে তাঁরা যেন এই উদ্যোগে
তাঁদে র সর্বসামর্থ্য দিয়ে সাহায্য করেন।
অজিত
প্রসদ
প্রেস বিজ্ঞপ্তি : 2007-2008/1186 প্রবন্ধক |
পেজের শেষ আপডেট করা তারিখ: